অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো- বিজি৩৩৯ ও বিজি৩৪০।
শনিবার (১০ অক্টোবর) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইট দুটির যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা পরবর্তী অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
এদিকে, ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী তথ্য বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
Leave a Reply