ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ডে আন-নূর মডেল মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা ও পরিবেশ সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ডিডিএমসিএস ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএমসিএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাতিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী ও নির্বাহী পরিচালক ড. তানজিলা রহমান।
এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, আলেমবৃন্দ এবং বিপুলসংখ্যক অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক শিক্ষার বিকাশ, বাড়িতে পড়াশোনার তদারকি এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, পরিবেশ সচেতনতাবিষয়ক সেমিনারে প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণের গুরুত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে শিক্ষক, অভিভাবক এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply