লোড হচ্ছে...
রাজশাহী 08 October, 2026 2 weeks আগে

নাটোরে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। নাটোর রেল স্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্রান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহার সামগ্রী। ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তরুণ এই পর্যটক।

আজ বুধবার রাতে ব্যাগটি ফিরে পেতে নাটোর সদর থানায় আসেন ক্রিল। তিনি এ নিয়ে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে, একজন জার্মান পর্যটকের ব্যাগ হারানোর ঘটনা জানতে পেরে সেখানে সংবাদকর্মীরা পৌঁছান। ক্রিল এ সময় ইংরেজিতে পুরো ঘটনার বর্ণনা দেন।

ক্রিল জানান, দক্ষিণ এশিয়ার পর্যটন সমৃদ্ধ স্থানগুলো ভ্রমণের অংশ হিসেবে সম্প্রতি তিনি ঢাকায় আসেন। তিনি আজ বুধবার দুপুর পর্যন্ত বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহাসিক স্থাপনা ঘুরেছেন। বেনাপোল হয়ে ভারত যাওয়ার উদ্দেশ্য ট্রেনযোগে বগুড়া থেকে দক্ষিণের ট্রানজিট পয়েন্ট নাটোরে বিকেলে বেলায় এসে পৌঁছান ক্রিল। পরিকল্পনা ছিল তিনি নাটোর থেকে সড়কপথে বেনাপোল পৌঁছাবেন।

ক্রিল জানান, বিকেল ৫টায় নাটোর রেলস্টেশনে নেমে বিশ্রামাগারে প্রবেশ করেন তিনি। এ সময় সেখানে অবস্থানকারী এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। কিছুক্ষণ পর ক্রিল নিজের ব্যাগটি সরল বিশ্বাসে ওই যুবকের কাছে রেখে এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য স্টেশনের বাইরে আসেন। কিছু সময় পর ফিরে এসে ক্রিল দেখেন সেখানে ওই যুবক ও তাঁর রেখে যাওয়া ব্যাগটি নেই। এ সময় তিনি খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।

ক্রিল বলেন, ফোনের আই ক্লাউড তথ্য অনুযায়ী তার ল্যাপটপের আই ক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় দেখাচ্ছিল।

এদিকে, ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ক্রিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাঁকে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ক্রিল।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে পর্যটকের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.