রক্তদাতা খোঁজা, চাকরি ও ইন্টার্নশিপের তথ্য পাওয়া, গবেষণায় সহযোগিতা, জরুরি সহায়তা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এসব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
উদ্যোগ হওয়ায় এ বিষয়ে তাঁর আলাদা কোনো মন্তব্য নেই। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিলে অ্যাপটির রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে আইসিটি সেন্টার।
এদিকে, আগামী ২৫ অক্টোবর অ্যাপটির ওয়েব সংস্করণ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রাকসু। তবে ওয়েব সংস্করণ চালু করা এবং মোবাইল অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্লে স্টোর অ্যাকাউন্টে প্রকাশের প্রক্রিয়া আলাদা। ফলে ওয়েব সংস্করণ চালুর পরিকল্পনা থাকলেও মোবাইল অ্যাপটি শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে প্রশাসনিক অনুমোদন গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Leave a Reply