লোড হচ্ছে...
রাজধানী 24 October, 2026 1 day আগে

আসিফ আকবরের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটিতে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৪৮ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা প্রাইভেট কারটি লক্ষ্য করে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি করা হয়। এরপর দ্রুত অটোরিকশাটি চলে যায়।

ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। তিনি তখন মগবাজারের বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের ব্যক্তিগত স্টুডিও ও অফিসে ছিলেন। গুলির শব্দ শুনে দ্রুত নিচে নেমে আসেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পরিবার বলছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি পরিবারের।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.