লোড হচ্ছে...
রাজধানী 22 October, 2026 3 days আগে

জমিয়ত নেতা জামিল আনসারিকে শোকজ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলামের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় আমেলার অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আমেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে কাউন্সিল সম্পন্ন হলেও এ বিষয়ে মাওলানা জামিল আহমদ আনসারী কেন্দ্রের কাছে কোনো লিখিত আপত্তি জানাননি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত পূর্বনির্ধারিত কাউন্সিলে অংশ না নিয়ে জামিল আহমদ আনসারী স্থানীয় কয়েকজন দায়িত্বশীলকে সঙ্গে নিয়ে একই দিন জেলা প্রেসক্লাবে দলীয় ব্যানারে ‘উলামা সমাবেশ’ আহ্বান করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মূল কাউন্সিলে অংশ না নেওয়ার অনুরোধ জানান বলেও অভিযোগ করা হয়েছে।

পরবর্তী সময়ে ওই সমাবেশকে কাউন্সিলের রূপ দিয়ে সেখানে পাল্টা কমিটি ঘোষণা করা হয় বলে নোটিশে উল্লেখ রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ‘কেন্দ্রের সঙ্গে যোগাযোগ আছে’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

দলটির গঠনতন্ত্রের ১৬ ধারার উপধারা ২ ও ৫ এবং ৪৫ ধারার উপধারা ‘খ’-এর ভিত্তিতে দলীয় সভাপতির নির্দেশক্রমে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.