লোড হচ্ছে...

সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে চড়া তেলের দাম

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এশিয়ার প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে নেমেছে।

এর আগে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বেড়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের এই মানদণ্ডের তেলের দাম মে মাসের শুরুর পর সর্বোচ্চ সমাপনী পর্যায়ে পৌঁছায়।

শুক্রবার সামান্য দরপতন হলেও ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ার পথে রয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের মুখে পড়তে পারে।

সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর হামলার সম্ভাব্য প্রভাবের দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.