লোড হচ্ছে...
খেলাধুলা 25 October, 2026 1 day আগে

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবর নিশ্চিত করেছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। তার ঠিক আগে আশরাফুলকে কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতার কোপই পড়েছে আশরাফুলের ওপর। সেই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই দুইশর নিচে অলআউট হয় বাংলাদেশ। বিদায় হয়ে যায় ফাইনালের আগেই।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি, নিজেই জানিয়েছেন আশরাফুল।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.