লোড হচ্ছে...
রাজনীতি 26 October, 2026 1 day আগে

আইজিপির সেই বক্তব্য প্রত্যাহার না করলে ধরে নেব তা তারেক রহমানের নির্দেশ: হাসনাত

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, আইজিপি বক্তব্য প্রত্যাহার না করলে আমরা ধরে নেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

আইজিপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আইজিপির বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে আমরা ধরে নেব, তারেক রহমানের নির্দেশে তিনি এই বক্তব্য দিয়েছেন। আর তারেক রহমানের নির্দেশে বক্তব্য না দিয়ে থাকলে আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

আইজিপির মন্তব্যের মাধ্যমে পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে দাবি করে হাসনাত বলেন, পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে চায় এবং জনগণের পুলিশ হতে চায়। কিন্তু আইজিপি পুলিশকে আবার লাঠিবাহিনী, ক্রসফায়ারের বাহিনী ও চাঁদাবাজের বাহিনীতে পরিণত করতে চাইছেন।

পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন কোনো অবৈধ আদেশ পালন না করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বার্থের বলি না হন। জনগণ ঘুরে দাঁড়ালে লাঠি বা বারুদ দিয়ে তাদের ঠেকানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আইজিপির বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগও তোলেন হাসনাত। তার দাবি, আইজিপির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো দাপ্তরিক প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশে সাধারণ মানুষ, পুলিশ ও মন্ত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। রাত ৯টার পর ঢাকায় বের হতে মানুষ সাহস পায় না বলেও দাবি করেন তিনি।

মন্ত্রীদের পরিবারের সদস্যদের ব্যবসা-বাণিজ্য ও সুযোগ-সুবিধা পাওয়া নিয়েও সমালোচনা করেন হাসনাত। তার অভিযোগ, মন্ত্রিত্বকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা ব্যবসা, ডিলারশিপ ও ঠিকাদারির সুবিধা পান।

আগামী সিটি করপোরেশন নির্বাচনে মুগদাবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে সমর্থন দেওয়ার অনুরোধ করেন।

এ ছাড়া বিএনপির অতীত রাজনৈতিক ভূমিকা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সমালোচনা করেন হাসনাত। তিনি অভিযোগ করেন, স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মাধ্যমে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে এর আগে সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ‘ক্রসফায়ার’ করবে।’

পরে আইজিপির এ বক্তব্যের নিন্দা ও উদ্বেগ জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি আইজিপির ওই বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং এর জবাবদিহি নিশ্চিতের দাবি জানায়।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানায় টিআইবি। সংস্থাটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দিচ্ছে আইজিপির বক্তব্য। সংস্থাটির মতে, এ বক্তব্য সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.