লোড হচ্ছে...
শিক্ষা 27 October, 2026 14 hours আগে

নভেম্বরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে এ ছুটির মিলবে।

২০২৬ সালের সরকারি ছুটির তথ্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে।

এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ছুটি পেতে পারে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকার কথা রয়েছে।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে ছুটি পাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.