লোড হচ্ছে...
সিলেট 28 October, 2026 5 days আগে

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ: ১৫১ ধারায় গ্রেপ্তার সেই নারীর জামিন

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ৫০০ টাকা বন্ডে নিজ জিম্মায় তাঁকে জামিন দেওয়া হয়। আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।

সাথী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

গত রোববার (২৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

তবে সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাননি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.