লোড হচ্ছে...
রাজনীতি 02 November, 2026 16 hours আগে

এই জোট তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে: পাটওয়ারী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

১১ দলীয় জোট তারেক রহমানকে পদত্যাগ করিয়েই ক্ষান্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘যারা গুজব সৃষ্টি করতে চাচ্ছে যে জোট ভেঙে গেছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, ওগুলো তাদের আকাশ কুসুম কল্পনা।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কোন সরকারেরও টাকা খাই না। বিরোধী দলেরও কোন টাকা খাই না। বিদেশেও টাকা খাই না। আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করেছি। বাংলাদেশের মাটিতে বসবাস করি। এখানের পানি, বায়ুতে চলাফেরা করি। ফলে এটার প্রতি যে রেসপন্সিবিলিটি আমরা এর কাছে দায়বদ্ধ। আর কারো কাছে দায়বদ্ধতার সুযোগ নাই আমাদের।’

তিনি বলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। বাংলাদেশের বিরোধীদলীয় এই জোট ভাঙবে না। এই জোট ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তারপরে ক্ষান্ত হবে। কারণ আমরা এক দফার দিকে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে নতুন একটি বড় সংগ্রাম শুরু হচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হলে সমঝোতা হয়েছে। এটা বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট। এখন বলবে কোথায় সমঝোতা হয়েছে। গতকালকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বক্তব্য দেন নাই! বলেছেন না যে আমাদের ভাইরা হলো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তাদেরকে মামলা থেকে বের করে দিচ্ছে। এটা তো বিএনপির স্থায়ী কমিটির প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা তার তার মুখ থেকে আমরা কথাটা পেয়েছি। ফলে তো সরকার আওয়ামী লীগের সাথে যে আতাতে আছে এটা বাংলাদেশে সূর্যের মত পরিষ্কার হয়ে গিয়েছে।’

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.