লোড হচ্ছে...
রাজধানী 04 November, 2026 1 day আগে

রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়ে তালহা বিন জসীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.