লোড হচ্ছে...
চট্টগ্রাম 05 November, 2026 2 hours আগে

চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক পণ্ড, গ্রেপ্তার ৯

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল।

পুলিশ জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.