লোড হচ্ছে...
রংপুর 02 October, 2026 3 weeks আগে

সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতার পদত্যাগ 

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 10 পাঠক

বার্ধক্য ও শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার সুলতান আহমেদ।

একইসঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা এবং মৃত আনছার আলী সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে আমার বয়স ৭২ বছর।

জীবনের সায়াহ্নে এসে আমি অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি হ্রাস পাওয়াসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছি। এ অবস্থায় আমার পক্ষে আর সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে সভাপতির পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করছি। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেনা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.