লোড হচ্ছে...
ঢাকা 08 October, 2026 2 weeks আগে

প্রথম স্ত্রী চলে যাওয়ায় দ্বিতীয় বিয়ে, বাসর রাতে বরের মৃত্যু

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 6 পাঠক

প্রথম স্ত্রী চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন তিনি। গত জুলাই মাসে প্রথম স্ত্রী দুই সন্তান রেখে চলে যাওয়ার পর পরিবারের পরামর্শে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর বাসরঘরেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিতভাবে কোন অভিযোগ পাইনি। যতটুকু তথ্য পেয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.