লোড হচ্ছে...
সাস্থ্য 09 October, 2026 2 weeks আগে

গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসনোগ্রাম করা উচিত

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 8 পাঠক

গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যার মাধ্যমে বাচ্চা ও মায়ের সঠিক পর্যবেক্ষণ এর মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ প্রসব নিশ্চিত করা যায়।

আমাদের দেশে সাধারণত গর্ভাবস্থায় তিনবার আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয়। প্রথম গর্ভকালীন চেকআপের সময়ে (৬ থেকে ৮ সপ্তাহে) দেখা হয়….

  • আপনি কত সপ্তাহের গর্ভবতী
  • ডেলিভারির সম্ভাব্য তারিখ কবে
  • গর্ভে যমজ বা একাধিক শিশু আছে কি না
  • ভ্রূণ জরায়ুতে ঠিকমতো বসেছে কি না।

দ্বিতীয় আলট্রাসনোগ্রাফি গর্ভাবস্থার ১৮–২২তম সপ্তাহে দ্বিতীয় আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয়। একে অনেকসময় ‘অ্যানোমালি স্ক্যান‘ বলা হয়।

গর্ভাবস্থায় অন্তত একবার আলট্রাসনোগ্রাফি করালেও এই সময়ে করানোর পরামর্শ দেওয়া হয়।

এই পরীক্ষার সময়ে শিশুর

  • মুখমণ্ডল
  • হাত-পা
  • পেট ও নাড়িভুঁড়ি
  • হাড়
  • হার্ট
  • কিডনি
  • ব্রেইন ও স্নায়ুতন্ত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়।

এই স্ক্যানে অনেকগুলো তথ্য পাওয়া যায়। যেমন—

  • গর্ভের শিশুর কোনো ধরনের জন্মগত ত্রুটি বা ‘অ্যানোমালি’ আছে কি না
  • শিশুর অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে গড়ে উঠছে কি না
  • শিশুর বৃদ্ধি স্বাভাবিক হারে চলছে কি না
  • গর্ভের শিশুর আকার ও ওজন

তৃতীয় আলট্রাসনোগ্রাফি গর্ভাবস্থার ৩৬–৩৮তম সপ্তাহে তৃতীয় আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয়। এই স্ক্যানে

  • গর্ভফুল বা প্লাসেন্টার অবস্থান।
  • গর্ভের ভেতরে শিশু লম্বালম্বি, আড়াআড়ি
  • অথবা কোণাকুণি—কোন অবস্থানে আছে।
  • গর্ভের শিশুর চারপাশে থাকা এমিনিওটিক ফ্লুইড বা তরলের পরিমাণ
  • এ ছাড়া শিশু গর্ভের ভেতর ঠিকমতো নড়াচড়া করছে কি না সেটাও দেখা হয়

অন্যান্য স্ক্যান

এই তিনটি স্ক্যানের পাশাপাশি যে সমস্ত মায়েরা বেশি বয়সে গর্ভ ধারণ করেন তাদের জন্য ১০–১৪তম সপ্তাহের মধ্যে আরেকটি স্ক্যানের পরামর্শ দিতে পারেন।

এসময় সাধারণ সব তথ্যের পাশাপাশি শিশুর ঘাড়ের কাছে থাকা তরলের পরিমাণ মেপে দেখা হয়। এই পদ্ধতি ডাক্তারি ভাষায় Nuchal Translucency Scan( NT Scan) নামে পরিচিত।

বার বারআলট্রাসনোগ্রাফি করালে কি গর্ভের শিশুর ক্ষতি হতে পারে?

আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় গর্ভবতী মা ও গর্ভের শিশুর কোনো ধরনের ক্ষতি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থায় এই পরীক্ষা করানো নিরাপদ। ডাঃ সাবরিনা সুলতানা মিষ্টি, সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস (গাইনি এন্ড অবস) গাইনি, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.