লোড হচ্ছে...
খেলাধুলা 11 October, 2026 2 weeks আগে

প্রতিপক্ষের চুল টেনে বড় শাস্তির মুখে ভিনিসিয়ুস

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 9 পাঠক

ভিয়ারিয়ারের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এই ঘটনার কারণে একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন তিনি। শাস্তি কার্যকর হলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়বে এই ফরোয়ার্ডের।

শনিবার (১০ অক্টোবর) ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস। তবে মাঠে নামার ২০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে তাকে বেরিয়ে যেতে হয়। ভিএআরে ঘটনার পুনরাবৃত্তি দেখে রেফারি নিশ্চিত হন, প্রতিপক্ষের নাথান সালিবার চুল টেনেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ফুটবলে বল দখলের স্বাভাবিক লড়াইয়ের বাইরে প্রতিপক্ষের চুল টানার মতো আচরণকে ‘সহিংস আচরণ’ হিসেবে বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে ভিনিসিয়ুসকে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। শাস্তির মেয়াদ কত ম্যাচ হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হওয়ার কথা। ভিনিসিয়ুস দুই বা তিন ম্যাচ নিষিদ্ধ হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.