লোড হচ্ছে...
ঢাকা 02 November, 2026 12 hours আগে

আপত্তিকর ভিডিও জামায়াত নেতার ঘর গুঁড়িয়ে দিল জনতা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রবিবার সকালে উপজেলার নিলুখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে শত শত নারী-পুরুষ একত্র হয়ে এই হামলা চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তাইজুল ইসলামকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মান ক্ষুণ্ন হচ্ছে দাবি করে স্থানীয়রা একত্রিত হয়ে তার বসতঘরটি ভেঙে দেন। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাইজুল ইসলামকে নিলুখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভিডিওর নারীটিকে নিজের স্ত্রী বলে দাবি করেছিলেন অভিযুক্ত তাইজুল। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘর ভাঙচুরের ঘটনাটি তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.