লোড হচ্ছে...
রাজনীতি 14 October, 2026 1 week আগে

কতটা দেউলিয়া হলে পার্টির মুখপাত্র উপসচিব পদমর্যাদায় চাকরি করবেন: সারজিস 

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 11 পাঠক

একটি জাতীয় রাজনৈতিক দলের মুখপাত্র ‘উপসচিব’ পদমর্যাদায় চাকরি করবেন বলে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ পোস্ট করেন তিনি।

পোস্টে সারজিস আলম বলেন, ‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব পদমর্যাদায় চাকরি করবেন! পার্টি কতটা দেউলিয়া হলে হীনমন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে!।’

এর আগে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পান গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। পদটি উপসচিব পদমর্যাদার। মঙ্গলবার ফারুক হাসান নিজেই গণমাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

তার আগে ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের যাত্রা শুরু হয়। ২০২৩ সালের জুনে দলটিতে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি দেখা দিলে দুটি অংশ আলাদা হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব পান ফারুক হাসান।

পরে রেজা কিবরিয়া ‘আমজনতার দল’ গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দলটির দুই অংশের মধ্যে ঐক্যের উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেন ফারুক হাসান। ওই সময় তাঁকে দলটির উচ্চতর পরিষদের সদস্য, জ্যেষ্ঠ সহসভাপতি পদমর্যাদা ও মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারুক হাসান। নির্বাচনে তিনি ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.