লোড হচ্ছে...
জাতীয় 03 October, 2026 3 weeks আগে

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 20 পাঠক

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪০), ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি শহিদুজ্জামান (৪০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হক (২৮)।

গ্রেপ্তার সেলিম রেজা উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বাদেডিহি গ্রামের তৈয়ব আলীর ছেলে। শহিদুজ্জামান ৫ নম্বর শিমলা রোকনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর নিষিদ্ধ ঘোষিত ছত্রলীগের সহসভাপতি ও তিল্লা গ্রামের আইনুল ইসলামের ছেলে এবং নাইমুল হক কালীগঞ্জ উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফয়লা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.