লোড হচ্ছে...
রাজনীতি 11 October, 2026 2 weeks আগে

ছাত্রদলের কমিটি নিয়ে দুঃসংবাদ দিলেন রিজভী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি নিয়ে কোনো সুসংবাদ দেননি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ ধরনের কোনো বার্তা এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের ব্রিফ করেছেন।

সেখানে প্রায় ৭ মাস আগে শেষ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নতুনভাবে কবে দেওয়া হবে, সে বিষয়ে জিজ্ঞেস করা হয় তাকে।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন।

তাদের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের কোনো বার্তা এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। যেটা আপনাদের কাছে আমি দিতে পারব। এ ধরনের কোনো বার্তা থাকলে আমি নিশ্চয় জানাব।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.