রাজধানীর মিরপুর-১০ এ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এতে মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোস্টেশনসহ ৫ টি মেট্রোস্টেশন বন্ধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিন সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিক এসে সড়কে অবস্থান নেন।
এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
Leave a Reply