লোড হচ্ছে...
শিক্ষা 31 October, 2026 2 days আগে

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 6 পাঠক

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিভাবে সংশোধন করা যায় সে বিষয়ে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। তবে শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছিলেন বেশি। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ রেখে আমরা আগামীদিনে কাজ করা হবে। ফল সন্তষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামীদিনে ভালো করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ফেল করাদের ফের পরীক্ষা কতদিনের মধ্যে নিলে ভালো হয় সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাবা হচ্ছে ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ভালো হয়।

এবার পাশেল হার কমার কারণ হিসেবে তিনি বলেন, কোথায় ঘাটতি রয়েছে সেটা আমাদের চিহ্নিত করে অ্যাড্রেস করতে হবে।

শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেটা আমরা ভাবব। পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানগুলো মার্চ করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখব। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.