লোড হচ্ছে...
বরিশাল 20 October, 2026 5 days আগে

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবার সোনার দুল ছিনতাই 

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

ভোলার দৌলতখানে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামের এক অসহায় বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্র।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী মরিয়ম বেগম উক্ত ওয়ার্ডের মৃত নাছির সাজির স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই ব্যক্তি মরিয়ম বেগমের বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছবি তোলার কথা বলেন। ছবি তোলার একপর্যায়ে কৌশল অবলম্বন করে তারা ওই নারীর কানের সোনার দুলটি খুলতে বলেন এবং সেটি দেখার বাহানা করে হাতে নেন। মুহূর্তের মধ্যেই দুলটি নিয়ে তারা মোটরসাইকেলযোগে দ্রুত সটে পড়েন।

সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দিনদুপুরে এমন অভিনব প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা ও আইনি পদক্ষেপের বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হচ্ছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.