লোড হচ্ছে...
আন্তর্জাতিক 17 October, 2026 1 week আগে

মুচলেকা দিয়ে ‘এক শর্তে’ মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার আদালত তাকে ৫০ হাজার রুপির মুচলেকা দিতে এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করবেন না বলে অঙ্গীকার করতে নির্দেশ দেন।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি ‘বীর-জারা’ (২০০৪) সিনেমায় শাহরুখ খানের চরিত্রের একটি ছবি শেয়ার করেন। সিনেমাটিতে ২২ বছর পাকিস্তানের কারাগারে থাকার পর মুক্তি পান ওই চরিত্র। ছবির ক্যাপশনে দীপকে লেখেন, ‘ওয়াইফাই ও ফোন ছাড়া ২৪ ঘণ্টা পর জেল থেকে বের হওয়ার অনুভূতি।’

শুক্রবার আটক হওয়া আরেক তরুণ নেতা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের ভাষ্য, দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।

এর আগে গত সপ্তাহে জন্তর মন্তরে প্রবেশের ঘটনায় সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচারিক হেফাজতে রয়েছেন। প্রতিবাদস্থল হিসেবে জন্তর মন্তরের স্বীকৃতি বাতিলের পর সেখানে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল। মিছিলের পরিকল্পনা ছিল জাতীয় পতাকা ওড়ানো। তবে তাদের আটক করা হলেও শিক্ষার্থীসহ অন্যরা পতাকা হাতে ছোট ছোট মিছিল করেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.