নেপাল ভ্রমণে যেতে চেয়েও বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েছেন তিন তরুণী- এমন অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নারীদের নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে ফারিয়া লেখেন,
‘মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়বে, গবেষণায করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে, অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে …..’
এরপরই বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে অভিনেত্রী লেখেন, ‘কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইয়ো, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দিবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!’
ফারিয়ার এই পোস্টে মূলত অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি উঠে এসেছে। বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার অভিযোগের পরই এমন মন্তব্য করেন তিনি।
Leave a Reply