লোড হচ্ছে...
রাজধানী 19 October, 2026 6 days আগে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় লেলিন গ্রেপ্তার

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 6 পাঠক

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। এ দিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম।

গ্রেপ্তার লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তিনি শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এ দিকে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এ দিকে রাড্ডাকাণ্ডে জড়িত অন্তত ৪০ জনের তালিকা করা হয়েছিল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.