লোড হচ্ছে...
রাজনীতি 25 October, 2026 1 day আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভের ঘোষণা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ও আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। কণ্ঠশিল্পী ও বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের কর্মী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র। একজন পরিচিত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই প্রশ্নও তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘যিনি নিজের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তিনি সারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার যোগ্য কি না তা বিবেচনা করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম কাউকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

আসিফ মাহমুদ বলেন, ‘ জ্বালানি তেলের দাম থেকে শুরু করে বাজারের বিভিন্ন পণ্যের মূল্য বেড়েছে। অনেক পণ্যের দাম ৫০-১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অথচ সাধারণ মানুষের আয় ও বেতন সেই অনুপাতে বাড়েনি।’

তিনি বলেন, ‘শুক্রবার (২৩ অক্টোবর) কারওয়ান বাজারে গিয়ে তারা প্রতি কেজি টমেটোর দাম ২০০ টাকা দেখেছেন। তার ভাষ্য, যে টমেটোর কেজি ২০০ টাকা, একসময় সেই দামে ব্রয়লার মুরগি পাওয়া যেত।

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর এবং বিশেষ করে নির্বাচনের পর গড়ে ওঠা সিন্ডিকেটগুলো ভেঙে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য নিশ্চিত করতে হবে। অভিযানের নামে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে তারও স্বচ্ছ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

দেশে চাঁদাবাজির বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ বলেন, চাঁদাবাজি এখন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এমনকি গবাদিপশুর খাবারের ঘাস নিয়েও চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ঘাসে বিষ মেশানোর মতো ঘটনার অভিযোগ রয়েছে।

সরকারকে সতর্ক করে আসিফ বলেন, ‘জনগণের ধৈর্যেরও সীমা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন খাতের অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে মানুষ আরও ক্ষুব্ধ হয়ে উঠবে।’

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.