লোড হচ্ছে...
রাজধানী 15 October, 2026 1 week আগে

হারিয়ে যাওয়া ২৮ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

নীলফামারীতে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার সেলের তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এসব জিডির সূত্র ধরে জেলা পুলিশের সাইবার সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশের সাইবার সেল প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, সাইবার সেলের দক্ষ ও চৌকস টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধেও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশের সাইবার সেল।

এরই ধারাবাহিকতায় সাধারণ ডায়েরির ভিত্তিতে উদ্ধার করা ২৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.