লোড হচ্ছে...
ঢাকা 22 October, 2026 3 days আগে

নবাবগঞ্জে আন-নূর জামে মসজিদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত, নতুন স্থানে চালু হবে জুমার জামাত

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 12 পাঠক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড, শল্লায় আন-নূর জামে মসজিদ ও কুরআন পাঠাগার প্রাঙ্গণে অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আন-নূর জামে মসজিদের সভাপতি মো. মাহবুবুর রহমান পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরজ আলী, মসজিদের ইমাম মো. ওয়ালিউল্লাহ, মুয়াজ্জিন মাহমুদ বিল্লাহ, কোষাধ্যক্ষ মো. শুভ হাওলাদারসহ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মসজিদ ঘরটি নতুন নির্ধারিত স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়।

এ ছাড়া আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন স্থানে নিয়মিতভাবে জুমার নামাজের জামাত চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য মসজিদের ইমামকে অনুরোধ জানানো হয়।

সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.