লোড হচ্ছে...
আন্তর্জাতিক 02 November, 2026 20 hours আগে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে রয়টার্স, সিএনএন, ফক্স নিউজ ও এবিসি নিউজসহ একাধিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে।

এ সব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল (প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।

এক বিবৃতিতে জানানো হয়, নয়জন আরোহী নিয়ে ব্যক্তিগত জেটটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ দুর্ঘটনার তদন্ত যৌথভাবে পরিচালনা করবে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। পরবর্তী সময়ে সংস্থাটিই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

এদিকে দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কটি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দা ও সাধারণ মানুষকে সড়কটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। তাই সবাইকে ওই এলাকা এড়িয়ে চলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.