লোড হচ্ছে...
বিনোদন 04 November, 2026 2 hours আগে

বিচারক মেহজাবীন, উপস্থাপক সুনেরাহ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

এবার একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সুনেরাহ বিনতে কামাল। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়নে বিচারকের আসনে বসেছেন মেহজাবীন। তার সঙ্গে আছেন তারকা অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে আছেন সুনেরাহ। এতে তার সঙ্গে থাকছেন রাফসান সাবাব। প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এই আয়োজন। প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর। দেশজুড়ে ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে পৌঁছেছে চূড়ান্ত পর্বে।

গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতাসহ সাতটি বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবে ১৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষা বৃত্তি।

thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.