লোড হচ্ছে...
আন্তর্জাতিক 04 November, 2026 1 hour আগে

পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত ইলহান ওমর

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

পঞ্চমবারের মতো মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। তার অভিবাসনসংক্রান্ত তথ্য এবং আর্থিক বিবরণী নিয়ে তদন্ত চলছে। তবে এসবের প্রভাব পড়েনি মিনেসোটার ৫ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ভোটারদের সমর্থনে।

মিনেসোটার এই আসনটি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-প্রধান আসনগুলোর একটি। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আসনটির প্রতিনিধিত্ব করছেন সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর। তিনি প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন।

তবে নির্বাচনে জয়ের পরও নতুন করে আইনি লড়াইয়ের মুখে পড়তে পারেন তিনি।

গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে ওমরের বাড়িতে তল্লাশি চালান।

ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আবেদন করার সময় ওমর কিংবা তার বাবা অভিবাসনসংক্রান্ত নথিতে মিথ্যা তথ্য দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে এইচএসআই। তল্লাশির সময় ওমরের মুঠোফোন, পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করেন তদন্তকারীরা। তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

সূত্র: ফক্স নিউজ

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.