লোড হচ্ছে...
জাতীয় 04 November, 2026 2 hours আগে

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

বাংলাদেশি জনগণকে ‘মুসলিম ভাই-বোন’ উল্লেখ করে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে ইরান সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদী। আজ বুধবার ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়াজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো ধরনের হামলা চালায়, তবে পূর্ণ শক্তিতে তাদের গুঁড়িয়ে দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ বা সংঘাত চায় না।

তিনি বলেন, আত্মরক্ষার স্বার্থে ইরান নতুন ড্রোন তৈরি করেছে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তবে হাফিজ ও শেখ সাদির মতো কবিদের দেশের মানুষ হিসেবে তারা যুদ্ধ নয়, বরং শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাসী।

জলিল রহিমি জাহানাবাদী বলেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইরানের কোনো বিরোধ নেই। আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরান কখনোই কোনো আরব দেশে আক্রমণ করবে না। পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করে তিনি এ অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত বলেন, এই দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবের অনেক আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের শক্তিশালী রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।

শিয়া-সুন্নি ভেদাভেদ নাকচ করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, ইরান কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয় দেখে না। হামাস সুন্নি হওয়া সত্ত্বেও ইরান তাদের সমর্থন দিচ্ছে। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদেরও সমর্থন করতে প্রস্তুত।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.