লোড হচ্ছে...
রাজধানী 19 October, 2026 6 days আগে

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের পোশাক পরে ঘোরাফেরার সময় সাদা অ্যাপ্রন পরা এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরের পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

সূত্রে জানা যায়, চিকিৎসক ভেবে তাকে জরুরি বিভাগে প্রবেশেরও সুযোগ দেওয়া হয়। পরে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি প্রকৃত চিকিৎসক নন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.