লোড হচ্ছে...
চট্টগ্রাম 05 November, 2026 2 hours আগে

কিশোর গ্যাং থেকে মাদক কারবারি, মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭২৩

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 1 পাঠক

চট্টগ্রামের মিরসরাইয়ে গত ছয় মাসে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭২৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। তাদের মধ্যে ১৯২ জন কিশোর গ্যাংয়ের সদস্য এবং ১২৬ জন মাদক কারবারি।

এ সময়ে প্রায় চার কোটি টাকার মাদকদ্রব্যসহ চোরাচালানের পণ্য, অস্ত্র ও চুরি যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ মে থেকে ৪ নভেম্বর পর্যন্ত অভিযানে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি ইয়াবা, ৪৩৭ কেজি গাঁজা, ১ হাজার ৯৬ লিটার দেশি মদ ও ১৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় ১০৮টি মামলা হয়েছে।

এ ছাড়া ১৩৬টি চুরির ঘটনায় চুরি যাওয়া ড্রাম ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ইজিবাইক, ১২ টন ১০০ কেজি লোহার রড, ১১টি মোবাইল ফোন ও স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত ১৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

চোরাচালানবিরোধী সাতটি মামলায় ১৭ হাজার ৫৫০ কেজি প্লাস্টিকের কাঁচামাল, ৪৮ হাজার ৯৯৫ কেজি অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন, ৩০১ বস্তা ইউরিয়া সার, ১৯টি গরু, ১৮০টি ভারতীয় শাড়ি এবং দুটি পিকআপ জব্দ করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি সেমি অটোমেটিক পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়া চারটি হত্যা মামলায় পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের হিসাব অনুযায়ী, গ্রেপ্তার ৭২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ২৩৬ জন, জিআর পরোয়ানাভুক্ত ৭৫ জন, সিআর পরোয়ানাভুক্ত ৮৬ জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত সাতজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ১৫ জন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১৭৩ জন, ৫৪ ধারায় তিনজন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ১৯২ কিশোর গ্যাং সদস্যের মধ্যে ৯৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৯৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা করা হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.