লোড হচ্ছে...
চট্টগ্রাম 04 November, 2026 1 hour আগে

পুলিশ ক্যাম্পে গুলিতে আত্মহত্যা করলেন এসআই

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে।

তাদের একজন এসআই জাহাঙ্গীর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, সকালে এসআই জাহাঙ্গীর নিজের ইস্যুকৃত অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.