লোড হচ্ছে...
চট্টগ্রাম 25 October, 2026 1 day আগে

কুমিল্লায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে তার পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন টুটুল।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুল সম্প্রতি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.