লোড হচ্ছে...
বরিশাল 25 October, 2026 8 hours আগে

মানিক ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি জামায়াতের, গোপনে গার্ড অব অনার দিল পুলিশ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, তাঁর মরদেহে গার্ড অব অনার দেওয়া এবং নিজ গ্রামে দাফনের বিষয়ে বাধা দিয়েছেন জামায়াতের নেতারা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তাঁর মরদেহ দাফন করতে দেওয়া হবে না।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তাঁর মরদেহ চিতলিয়া গ্রামে দাফনের জন্য নেওয়ার চেষ্টা চলছে। তবে লোকজনের বাধার কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.