লোড হচ্ছে...
জাতীয় 25 October, 2026 1 day আগে

২০ দিনের ব্যবধানে দু’বার হবে দুর্গাপূজা, জানুন কারণ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর শরৎকালে মহাসমারোহে এ উৎসব পালন করা হয়ে থাকে। তবে ২০২৮ সালে একই শরৎকালে ২০ দিনের ব্যবধানে দুবার দুর্গাপূজা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।

বাংলা ও হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপূজায় সাধারণত দু’ধরনের গণনা পদ্ধতি ব্যবহৃত হয়। এর একটি দৃক পঞ্জিকা অন্যটি সূর্য সিদ্ধান্ত।

২০২৮ সালের দুর্গাপুজার তারিখে এই দুই পদ্ধতির পার্থক্যই আলোচনার কেন্দ্রে এসেছে। পঞ্জিকার হিসাব অনুযায়ী, ওই সময়ে অধিক মাস বা মলমাসের প্রভাবেও উৎসবের তারিখে ব্যবধান তৈরি হতে পারে। দৃক পঞ্জিকা অনুসারে, ২০২৮ সালের ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুর্গাপুজোর সূচনা হওয়ার কথা। অন্যদিকে, সূর্য সিদ্ধান্তের গণনা অনুযায়ী, অক্টোবরের ১৭ থেকে ২০ তারিখের মধ্যে পালিত হতে পারে দুর্গোৎসব। অর্থাৎ, দুই পঞ্জিকার তারিখ অনুসরণ করলে একই বছরে দুর্গাপূজার দুটি আলাদা আয়োজন দেখা যেতে পারে।

বাংলায় বিভিন্ন পঞ্জিকা অনুসরণ করে দুর্গাপুজা আয়োজনের প্রচলন রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় দৃক গণনাপদ্ধতি অনুসরণ করা হয় বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, গুপ্তপ্রেস ও বেণীমাধব শীলের পঞ্জিকায় সূর্য সিদ্ধান্তের গণনাপদ্ধতি অনুসরণ করা হয়।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ অনুসৃত পঞ্জিকা অনুযায়ী পূজার আয়োজন করে। বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানগুলো সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত (দৃক পঞ্জিকা) অনুসরণ করে। অন্যদিকে, অনেক বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজার আয়োজকেরা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী পূজার তিথি নির্ধারণ করেন।

এক বছরে দুইবার দুর্গাপূজা হওয়ার ঘটনা অবশ্য একেবারে নজিরবিহীন নয়। এর আগে ১৯৮০ সালেও দুই সিদ্ধান্ত অনুসারে পৃথক সময়ে দুর্গাপূজার আয়োজন হয়েছিল।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.