লোড হচ্ছে...
ঢাকা 05 November, 2026 1 hour আগে

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দিনমজুরের মৃত্যু

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 1 পাঠক

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত জাহেদ বেপারী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামের হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজার শরিফের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন জাহেদ বেপারী। এ সময় একই এলাকার ফারুক মিয়া ওই কক্ষে প্রবেশ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে জাহেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত জাহেদ বেপারী ভিটিহোগলা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মো: কামরান হোসেন জানান, ছুরিকাঘাতে জাহেদ বেপারী নামে এক ব্যক্তিকে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.