নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ তারেককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (০৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Leave a Reply