লোড হচ্ছে...
জাতীয় 05 November, 2026 59 minutes আগে

কারাগারে ডিভিশনসহ যেসব সুবিধা পাবেন ইকবাল সোবহান চৌধুরী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 1 পাঠক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে শুনানি করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আন্দোলনে আন্দোলন দমন করাসহ ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেন আসামি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইকবাল সোবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে, কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার আদেশ দেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.