লোড হচ্ছে...
সিলেট 02 November, 2026 9 hours আগে

সন্ধ্যায় কিস্তির টাকা নিল এনজিও, রাতেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করাল নারীকে

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

সন্ধ্যায় বাড়িতে গিয়ে ঋণের কিস্তির ১০ হাজার টাকা আদায়। কয়েক ঘণ্টা পর রাতেই পুলিশ নিয়ে হাজির এনজিওর লোকজন। এরপর ২৪ বছর বয়সী এক নারী গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোটে সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই তরুণীকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তরুণীর নাম ফাতেমা (২৪)। তিনি চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী।

এ বিষয়ে ভুক্তভোগী ফাতেমার বলেন, সাজেদা ফাউন্ডেশন থেকে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর দাবি, ঋণের সব টাকা পরিশোধ করার পরও প্রতিষ্ঠানটির কাছে ৩৫ হাজার টাকা পাওনা ছিল। রোববার সন্ধ্যায় এনজিওর একজন কর্মকর্তা বাড়িতে এসে ১০ হাজার টাকা নিয়ে যান। অথচ এর কয়েক ঘণ্টা পর রাতেই পুলিশ নিয়ে এসে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে ফাতেমার কাছে ৫০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন সাজেদা ফাউন্ডেশনের বাঙ্গড্ডা বাজার শাখার ব্যবস্থাপক ইমরুল কায়েস। তিনি বলেন, ওই তরুণী গত ৮ থেকে ৯ মাস ধরে কোনো কিস্তি পরিশোধ করেননি। এ কারণে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানিয়ে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ফাতেমার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে নারী পুলিশ সদস্য তাঁকে গ্রেপ্তার করেন। পরে সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ওই নারীকে গ্রেপ্তারের খবর শুনেছি। এটি আদালতের বিষয়। তারপরও খবর নিয়ে দেখছি ঘটনাটি কি? পাশাপাশি মাসিক মিটিংয়ে এসব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.