লোড হচ্ছে...
ঢাকা 03 November, 2026 15 hours আগে

সাবেক ছাত্রলীগ নেতার লাশ রেখে ঘরে তালা, তিন সন্তান নিয়ে উধাও নারী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 6 পাঠক

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাহিন হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাদিয়ারচালা এলাকার দুলালের বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহিনের সঙ্গে ওই বাসায় বসবাস করা তিন সন্তানের জননী আমেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর ঘরে মরদেহ রেখে তিন সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন আমেনা।

নিহত শাহিন (৩২) শেখ রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অভিযুক্ত আমেনা একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আরব আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন ও আমেনা স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সোমবার সকাল ১০টার দিকে আমেনা তার তিন সন্তানকে নিয়ে বাসায় তালা লাগিয়ে চলে যান। পরে দুপুরে স্থানীয় লোকজন তালাবদ্ধ ঘরের ভেতরে শাহিনের মরদেহ দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন।

দুপুর ১টার দিকে নিহতের মা, বড় ভাইসহ স্বজনরা ঘটনাস্থলে যান। পরে বড় ভাই আজহার আহমেদ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে খাটের ওপর শোয়ানো অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই আজহার আহমেদ অভিযোগ করে বলেন, ‘তিন সন্তানের জননী আমেনা কৌশলে তার ভাইকে পরকীয়ার ফাঁদে ফেলেন। বিয়ে না করেই তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধু আল আমীন তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরে তার মরদেহ দেখতে পাই। খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করে। তার গলায় কালো প্যাঁচানো দাগ রয়েছে। আমেনা পরিকল্পিতভাবে তার লোকজন নিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে শাহিনকে হত্যা করেন। পরে মরদেহ বিছানার ওপর রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।’

নিহতের মা রাহিমা অভিযোগ করে বলেন, ‘আমেনা কীভাবে যেন আমার ছেলেকে আটকে রেখেছিল। আমি গেলে দেখা করতে দিত না। তাকে লুকিয়ে রাখত। ছেলের বিদেশে যাওয়ার সব টাকা আত্মসাৎ করেছে। ওই আমেনা তার লোকজন নিয়ে আমার ছেলেকে হত্যা করে লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.