লোড হচ্ছে...
ঢাকা 03 November, 2026 9 hours আগে

১৬ বছর পর এইচএসসি পাস, জিপিএ ৪.১৭ পেয়ে তাক লাগালেন কাউছার হামিদ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

দীর্ঘ ১৬ বছর পড়াশোনা বন্ধ থাকার পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের যুবক কাউছার হামিদ । তাঁর এই সাফল্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

পরিবার ও বন্ধুদের অনুপ্রেরণায় দীর্ঘ বিরতি ভেঙে আবার পড়াশোনায় ফেরেন কাউছার। তিনি ২০১০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে রামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। তবে পারিবারিক ও ব্যক্তিগত নানা সংকটের কারণে তখন পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

দীর্ঘ ১৬ বছর পর ২০২৫ সালে পুনরায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং এবারের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১৭ অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাউছার হামিদ বলেন, “নিজের প্রবল ইচ্ছাশক্তি আর পরিবারের সহায়তা থাকলে যেকোনো বয়সেই স্বপ্ন পূরণ করা সম্ভব।” তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিভিন্ন কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়া মানুষদের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.