লোড হচ্ছে...
চট্টগ্রাম 31 October, 2026 1 day আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 4 পাঠক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাফর আল বাতিন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত আলমগীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরযাত্রা এলাকার আবুল খায়েরের ছেলে।

আলমগীরের খালাতো ভাই ও সৌদি প্রবাসী আবুল কালাম জানান, জীবিকা ও পরিবারের সচ্ছলতার আশায় দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন আলমগীর। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার নিজের গাড়ি চালিয়ে মালামাল আনতে যাওয়ার পথে গাড়ির সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

আবুল কালাম আরও জানান, আলমগীরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে জটিলতা নিরসনে সরকারের সহযোগিতা কামনা করছেন তাঁরা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.