লোড হচ্ছে...
ঢাকা 01 November, 2026 2 days আগে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগ না দিয়ে কোনাবাড়ি,সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।

এ সময় শ্রমিকদের বিক্ষোভে শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। এ দাবিতে সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। তাদের ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

টানা দুই দিনের শ্রমিক আন্দোলনে কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.