লোড হচ্ছে...
ঢাকা 31 October, 2026 24 hours আগে

লংমার্চের ৭৭৮ গাড়ি পার হলো পদ্মা সেতু, টোল আদায় পৌনে ৮ লাখ টাকা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের বহরে থাকা ৭৭৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় হয়েছে প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পরে সকাল ১০টার দিকে বহরটি পদ্মা সেতু অতিক্রম করে।

পদ্মা সেতুর মাওয়া টোল ম্যানেজার কামরুল হাসান তানভীর জানান, লংমার্চের বহরে মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপসহ বিভিন্ন ধরনের যানবাহন ছিল। সব মিলিয়ে ৭৭৮টি যানবাহন সেতু পার হয়। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে প্রায় পৌনে ৮ লাখ টাকা।

এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা থেকে ৬০০ থেকে ৭০০ গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে। যাত্রাপথে বিভিন্ন জেলা থেকে আরও যানবাহন যুক্ত হবে। কুষ্টিয়ায় পৌঁছানোর পর বহরে গাড়ির সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। কর্মসূচিতে দেশের ১৯টি জেলার নেতা-কর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

শনিবার সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টায় গাড়িবহর যাত্রা করে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, এটি তাঁদের তৃতীয় দফার লংমার্চ। এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হয়।

আগের দুটি কর্মসূচির তুলনায় এবারের লংমার্চের পথ দীর্ঘ। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা রয়েছে গাড়িবহরের।

এদিকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ঢাকা-সিলেট ও ঢাকা-বরিশাল পথেও লংমার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.